টিকটককে বিদায় দিয়ে যা বললেন মিমি-নুসরত
উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা।
এমন পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে কমপক্ষে ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধ করেছে।
টিকটক ব্যান হওয়া নিয়ে নুসরতের বলেন,আমার কাছে টিকটক আমার ফ্যানদের সঙ্গে যুক্ত হওয়ার একটা মাধ্যম মাত্র। যদি দেশের স্বার্থে এই অ্যাপ ব্যান করা হয় সে ক্ষেত্রে আমার পূর্ণ সমর্থন রয়েছে।’’
তবে নুসরত ফ্যানদের মন খারাপের কিছু নেই। তিনি কথা দিয়েছেন, টিকটকে না থাকলেও ইনস্টাগ্রামেই ফ্যানেদের সঙ্গে ভালবাসা ভাগ করে নেবেন।
নুসরতের মতো অতটা সক্রিয় না হলেও আর এক সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও মাঝেমাঝেই টিকটকে পোস্ট করতেন ভিডিও। টিকটক ব্যান নিয়ে মুখ খুলেছেন তিনিও। মিমি বলছেন, আমি নিজের ইউটিউব চ্যানেল খুলেছি। আমি একজন পারফর্মার। আমার কাছে সব প্ল্যাটফর্মই সমান। তাই মাঝে মাঝে টিকটকে ভিডিও পোস্ট করতাম। কাল যদি আরও চারটা অ্যাপ বন্ধ হয় দেশের জন্য তাতে আমার কোনও অসুবিধা নেই।